1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

ফেনীতে আনসার ভিডিপির বনায়ন ও চারা বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৫৯ বার দেখা হয়েছে

হাসনাত তুহিন ফেনী : পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে আনসার ভিডিপির উদ্যেগে বনায়ন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ ২১ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে জেলা আনসার কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন উপস্থিত থেকে এ বনায়ন উদ্বোধন করেন।
শুরুতে আনসার ভিডিপির কমান্ড্যান্টের কার্যালয়ে প্রাঙ্গন থেকে মহিপাল পর্যন্ত র‍্যালি প্রদক্ষিন করে জেলা কার্যালয়ে শেষ হয়। র‍্যালি শেষে জেলা কার্যালয়ে প্রাংগনে একটি আম গাছ রোপনের মাধ্যেমে ফেনীতে বৃক্ষরোপণের শুভ উদবোধন করা হয়। এবং দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। বিকেলে ফেনী জামেয়া রশিদীয়া লস্করহাট মাদরাসায় একশত বিভিন্ন প্রজাতির আম গাছের চারা রোপণ করে একটি বনায়ন ও জেলা আনসার ট্রেনিং সেন্টারে একটি আম বাগান করা হয়। এ ছাড়াও জেলার ০৬ টি উপজেলা, ৪৩টি ইউনিয়ন ও ৫ টি পৌরসভায় নবগঠিত আনসার ভিডিপি ক্লাব ও সমিতির সদস্যদের সহযোগিতায় উপজেলা প্রাঙ্গনে, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন, ক্লাব প্রাঙ্গনে ও রাস্তার ফাঁকা জায়গায় পরিকল্পনা মাপিক বৃক্ষরোপন করা হয়। যা ক্লাবের সদস্য সদস্যারা পরিচর্যা করবেন করবেন।
জেলা আনসার কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন জানান, আনসার ভিডিপির মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক রেঞ্জ কমান্ডার কুমিল্লা মহোদয়ের সার্বিক তত্তাবধানে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশের ন্যায় ফেনীতে ও এই অভিযানের সূচনা করা হয়। এতে আম, তেতুল,খেজুর, পেয়ারা, গোলাপজাম,অমলকি, কালোজাম,নিমগাছ সহ এক হাজার বিভিন্ন প্রজাতির ফলজ বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com