1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি

দাউদকান্দিতে নদী পুনরুদ্ধার ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি থেকে : দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার সংলগ্ন মাইথারকান্দি নদী দীর্ঘদিন ধরে দখল ও দূষণের শিকার। স্থানীয় বাজারের ময়লা-আবর্জনায় নদীর প্রায় পাঁচশত মিটার অংশ ভরাট হয়ে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নদীর আশপাশেই রয়েছে সুবল আফতাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যেখানে দুই হাজারের বেশি শিক্ষার্থী প্রতিদিন নানা পরিবেশগত ঝুঁকি মাথায় নিয়ে যাতায়াত করে।

এ অবস্থায় সচেতনতার আলো ছড়িয়ে দিতে আজ রবিবার (২৯ জুন) সকাল ১০টায় সুবল আফতাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে “নদী পুনরুদ্ধার, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা” শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ধানসিঁড়ি সমাজকল্যাণ সংস্থা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেদোয়ান ইসলাম। সভাপতিত্ব করেন ধানসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া।
আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি আসিফ কবির, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মনির ফরাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত এআইপি,
ফ্রেন্ডশিপ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক এস. এম. মিজান পাপ্পু,
সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম আহমেদ,
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল ইসলাম,  সমাজকর্মী মাজহারুল ইসলাম পাঠান।

স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরাও সভায় সক্রিয় অংশগ্রহণ করেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন-
এইচ. এম. মোহন (আমার দেশ), মোঃ জাকির হোসেন হাজারী (দেশ রূপান্তর), হানিফ খান (নয়া দিগন্ত), শরীফ প্রধান (ইত্তেফাক), আব্দুর রহমান ঢালী (প্রথম আলো), আলমগীর হোসেন (কুমিল্লার কাগজ), মোঃ শরিফুল ইসলাম (সকালের সময়), সাইফুল ইসলাম (বিবিজি অনলাইন), ও ইকরামুল হাসান (প্রতিদিন সংবাদ)।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ও সমন্বয়ক শান্ত, স্থানীয় পরিবেশপ্রেমী, অভিভাবক, ও সচেতন নাগরিকবৃন্দ।

সভায় বক্তারা অবিলম্বে নদী পুনরুদ্ধার, বর্জ্য অপসারণ, এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com