1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

খাগড়াছড়িতে গরীব ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৩১ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে গরীব ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন।
আজ সোমবার সকালে জেলা সদরের পূর্ব শালবন আদর্শ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন চেয়ারম্যান অংচিংনু মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ধরনে শিক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় পূর্ব শালবন আদর্শ পাড়া (প্রাঃ) বিদ্যালয়ে দুঃস্থ ও অসহায় ১ শত ৪০ জন শিক্ষার্থীদের মাঝে গাইড বই ও খাতাও কলম বিতরণ করা হয়।
চেয়ারম্যান অংচিংনু মারমা মারমা বলেন, বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন হলো একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না, এ সংগঠন হলো মানব সেবার সংগঠন। এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো গরীব, দুঃখী, অসহায়, অনাথ, পিছিয়ে পড়া মেধাবী ছাত্র /ছাত্রীদের নিয়ে কাজ করা। মানুষের কল্যাণে কাজ করে যেতে এই ফাউন্ডেশনের দৃঢ় প্রতিজ্ঞ।
অংচিং নু মারমা তিনি আরো বলেন, এই সংগঠন জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের জন্য সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে সকলের জন্য কাজ করে যাচ্ছে।
এসময় বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হলাপ্রু মারমা, সহ- সভাপতি ম্রাসাচিং মারমা, সাংগঠনিক সম্পাদক মো: করিম, স্কুলের প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম সাগর, সিনিয়র সহকারী শিক্ষক মিন্টুরানী দাশ, স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষার্থীর অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com