1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

জাতীয় দৈনিক মাতৃজগত পএিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৩১ বার দেখা হয়েছে

মোঃ রিয়াদুল ইসলাম বিশেষ প্রতিনিধি: জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (২৩ মে) বিকাল ৩টায় রাজধানীর মিরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, “সাংবাদিকদের মৌলিক অধিকার নিশ্চিত ও সরকারি ভাতা প্রদান সময়ের দাবি।” তিনি দৈনিক মাতৃজগত-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, “সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করতে হবে।”

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর জোনের ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌস। তিনি বলেন, “সাংবাদিকদের সংবাদ সংগ্রহের সময় নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব তালুকদার রুমী, ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন। তারা সবাই সাংবাদিকদের স্বাধীনতা, নিরাপত্তা এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন এবং উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকার সম্পাদক, প্রতিবেদক, সংগঠনের প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

অনুষ্ঠান শেষে সম্পাদক খান সেলিম রহমান বলেন, “দৈনিক মাতৃজগত কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি। সবার সহযোগিতায় এই পত্রিকাকে একটি নিরপেক্ষ আদর্শ দৈনিকে পরিণত করবো।”
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com