1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের কার্যক্রম শুরু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ১২ মে ২০২৫ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জনবল সংযুক্ত করে অফিস আদেশ জারি করে এবং ১৪ মে থেকে স্টেশনটি অপারেশনাল কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি সাজেকে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সরকার দ্রুত পদক্ষেপ নেয় এবং মাত্র তিন মাসের মধ্যে স্যাটেলাইট ফায়ার স্টেশনটি চালু করা সম্ভব হয়।
বর্তমানে সাজেকের ২৭ বিজিবির সহযোগিতায় নির্মিত অস্থায়ী ভবনে ফায়ার স্টেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে ২টি ইউনিটসহ মোট ৮ জন ফায়ারকর্মী নিয়োজিত রয়েছেন। সাজেক ও এর আশপাশের এলাকায় এখন থেকে যেকোনো অগ্নিকাণ্ড বা দুর্ঘটনায় জরুরি সেবার জন্য ০১৫১৯০২১৬৬১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এই স্যাটেলাইট ফায়ার স্টেশনের মাধ্যমে পর্যটন কেন্দ্রিক সাজেক এলাকার অগ্নিনিরাপত্তা আরও জোরদার হবে। এটি আপাতত একটি স্যাটেলাইট ফায়ার স্টেশন হলেও ভবিষ্যতে পূর্ণাঙ্গ ফায়ার স্টেশন চালু হলে বাঘাইছড়ি উপজেলার বিস্তৃত এলাকাজুড়ে সেবা দেওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com