1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

মাতৃত্বের গণ্ডি পেরিয়ে মাকে দেখুন একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে — অধ্যাপক ড. নজরুল ইসলাম তামিজীর জাতির উদ্দেশ্যে বার্তা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে

প্রতিবেদক কাজল : আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির চেয়ারম্যান, কবি, সমাজবিজ্ঞানী ও শিকড়সন্ধানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী মাতৃত্ব নয় বরং মাকে ব্যক্তিমানুষ হিসেবে মহিমান্বিত করার আহ্বান জানিয়েছেন।

১১ মে ২০২৫, রাজধানীর টিকাটুলি আর. কে. মিশন রোডস্থ
ভুইয়া ও ব্রিটিশ ইন্টারন্যাশনাল কিডস স্কুলে (বিকস) আয়োজিত মা দিবসের আলোচনাসভা, চিত্রাঙ্কন, ছড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভাপতিত্ব করেন বিকস-এর প্রিন্সিপাল ডা. সিরাজুল আলম ভুইয়া।

অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেন, “মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না। প্রতিটি মায়েরই সন্তানের ভালোবাসা প্রাপ্য প্রতিদিনই। মা থাকা মানে সবচেয়ে বড় ভরসা ও ভালোবাসার জায়গাটি অক্ষুণ্ণ থাকা। আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কাছেই। সামর্থ্যের সবটুকু দিয়েও মা দেখতে চান সন্তানের হাসিমাখা মুখ। যিনি মা হারিয়েছেন, তিনি যেন নিজের একটি অংশকেই হারিয়ে ফেলেছেন। যদিও মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করা উচিত প্রতিটি দিনই, তবুও একটি বিশেষ দিন যেন আমাদের মায়ের জন্য আবেগ প্রকাশের কথা আরও একবার স্মরণ করিয়ে দেয়। মা দিবস আমাদের আরও একবার মনে করিয়ে দেয়, সন্তান হিসেবে মায়ের প্রতি দায়িত্ব ও সম্মানের কথা।”

এ অনুষ্ঠানে প্রায় ১০টি স্কুলের শিক্ষার্থী, মা ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন। মায়েদের সম্মানার্থে কেক কাটেন শিক্ষার্থীরা। রত্নাগর্ভা মা ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।

বিকস প্রিন্সিপাল ডা. মো. সিরাজুল আলম ভুইয়া বলেন, “সবার আগে শিশু শিক্ষা। শিক্ষিত জাতি গঠনে মায়ের অবদান অনস্বীকার্য। মা দিবস উপলক্ষে বিকস স্কুল জুন থেকে ডিসেম্বর পর্যন্ত প্রি-প্লে থেকে নার্সারির শিক্ষার্থীদের ৫০% ছাড়ে ভর্তির ঘোষণা দিচ্ছি।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com