1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

নাগরপুরে ডেইলি নিউজ বাংলা ২৪-এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৫৫ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : “সত্য সংবাদে সপ্তম বছর—সাংবাদিকতার সম্মানে আমাদের পথচলা”—এই স্লোগানকে সামনে রেখে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি নিউজ বাংলা ২৪-এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

শুক্রবার (২ মে’ ২৫) বাদ জুম’আ নাগরপুর উপজেলার নিউ ধানসিড়ি হোটেল মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর সভাপতির সংক্ষিপ্ত স্বাগত বক্তব্যের মাধ্যমে অতিথিদের শুভেচ্ছা জানানো হয় এবং ডেইলি নিউজ বাংলা ২৪-এর প্রতিষ্ঠা লক্ষ্য ও সাংবাদিকতার ভূমিকাকে তুলে ধরা হয়। এরপর অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সম্পাদক ও প্রকাশক মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম খান এবং সঞ্চালনায় ছিলেন নির্বাহী সম্পাদক মোঃ সোলায়মান হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ আখতারুজ্জামান বকুল।তিনি বলেন,ডেইলি নিউজ বাংলা ২৪ গত সাত বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যে ভূমিকা রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা গোলাম, ডেইলি নিউজ বাংলা ২৪ এর বার্তা সম্পাদক জাকারিয়া আল ফয়সাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এস এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, চৌহালি প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান,নাগরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি জসিউর রহমান লোকন, নাগরপুর ক্যাবের সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ খিজির, নাগরপুর অনলাইন ফোরামের সভাপতি কাজী মোস্তফা রুমি সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানে ডেইলি নিউজ বাংলা ২৪-এর উপদেষ্টা মণ্ডলীর দুই সদস্য নাগরপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন এবং সাংবাদিক ও চিকিৎসক ডা. এম এ মান্নান-কে সাংবাদিকতায় গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করায় বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত সকলে তাদের এই অর্জনের প্রশংসা ও শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং ভোজের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

যদিও এই আয়োজনে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল না, তবুও সম্পূর্ণ অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com