1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

রাঙামাটিতে কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৪৭ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি :- রাঙামাটিতে “কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাঙামা‌টি আঞ্চ‌লিক কৃষক প্রশিক্ষন কে‌ন্দ্রে কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কার্যালয় আয়োজিত দিনব্যাপী এই সেমিনারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, কৃষিবিদ ও গবেষকরা অংশগ্রহণ করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোঃ সহিদ উল্ল্যাহ। তিনি বলেন, “আধুনিক কৃষি প্রযুক্তি ও তথ্য কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ নাসিম হায়দার বলেন, “সরকার কৃষি তথ্যপ্রযুক্তির প্রসারে গণমাধ্যমকে অংশীদার হিসেবে দেখতে চায়। তথ্যপ্রাপ্তির সুযোগ পেলে কৃষকের উৎপাদন ও আয়—উভয়ই বাড়বে।”

সভায় বক্তারা কৃষি বিষয়ক নিয়মিত প্রতিবেদন, কৃষকবান্ধব কনটেন্ট এবং স্থানীয় ভাষায় তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মোঃ মসীহুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মুনিরুজ্জামান, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মোঃ একরাম উদ্দিন, উপপরিচালক আপ্রু মারমা এবং স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ সুলতানা রাজিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com