1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

টুঙ্গিপাড়ায় সাংবাদিক পুত্র আরমানের হত্যাকাণ্ডের মূল আসামি মিতু মল্লিক ও সাইফুলের বিচারের দাবি আরমানের পরিবারের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা মুন্সিরচর গ্রামে ঘটে যাওয়া এক হৃদয়বিদারক ঘটনার এক বছর পূর্ণ হলেও আজও মেলেনি ন্যায়বিচার। নিহত মোঃ আরমান শেখ ছিলেন স্থানীয় একজন সম্মানিত সাংবাদিক মোঃ তপু শেখের একমাত্র পুত্র।

গত ১১ মে ২০২৪ তারিখে হঠাৎ নিখোঁজ হন আরমান শেখ। পরদিন ১২ মে, টুঙ্গিপাড়া উপজেলার দাড়িয়ারকুল শ্মশানঘাট সংলগ্ন নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। তার মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে আসে শোকের ছায়া, এবং শুরু হয় নানা প্রশ্ন ও উদ্বেগ।

আরমান শেখ ছিলেন পরিবারটির প্রধান উপার্জনকারী। তার পেছনে রয়ে গেছে মাত্র ১৪ মাস বয়সী এক পুত্রসন্তান, স্ত্রী, বাবা-মা সহ মোট ৬ সদস্যের একটি পরিবার। কিন্তু নিহত হওয়ার পর দীর্ঘ প্রায় এক বছর পেরিয়ে গেলেও তার পরিবার বিচার তো পায়নি, বরং এখন চলছে দারিদ্র্য ও নিরাপত্তাহীনতার মাঝে মানবেতর জীবন।

বিচারহীনতার অভিযোগ করে আরমানের বাবা, সাংবাদিক মোঃ তপু শেখ জানান, “আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন একা আমার পক্ষে পুরো পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। আমরা চরম অসহায়। স্থানীয় নেতাকর্মী কিংবা প্রশাসনের পক্ষ থেকে কেউ এখনো পাশে দাঁড়ায়নি, খোঁজও নেয়নি।”

তিনি আরও বলেন, “আমি বাংলাদেশ সরকারের এবং স্থানীয় প্রশাসনের কাছে বিনীত আবেদন জানাচ্ছি—আমার একমাত্র ছেলে মোঃ আরমান শেখের হত্যার সুষ্ঠু বিচার যেন দ্রুত সম্পন্ন হয়।”

উল্লেখ্য, ঘটনার পর থেকে গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলার সকল সাংবাদিকদের পক্ষ থেকে একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। তারা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করলেও এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি।

এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, সমাজের বিবেকের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—একজন সাংবাদিক পিতার পুত্রের হত্যাকাণ্ডেও যদি বিচার না মেলে, তবে সাধারণ মানুষের ভাগ্যে কী আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com