1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

পার্বত্য এলাকায় ব্যবসার প্রসার বৃদ্ধির জন্য ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করতে হবে ———– সুপ্রদীপ চাকমা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৯২ বার দেখা হয়েছে

বিজয় ধর, রাঙামাটি জেলা প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পাহাড়ের ব্যবসা বানিজ্যের প্রসার, পর্যটন শিল্পের উন্নয়ন, ও কাপ্তাই লেককে কাজে লাগাতে পারলে স্বল্প সময়ে এ এলাকার অথনৈতিক উন্নয়নের চেহারা পাল্টে দেয়া যাবে। পার্বত্য এলাকায় ব্যবসার প্রসার বৃদ্ধির জন্য ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। তিনি রাঙামাটিতে বাজার ফান্ডের ভুমি সংক্রান্ত যে জটিলতা আছে তা দ্রুত নিরসন করা হবে বলে জানিয়ে বলেছেন ব্যবসায়ীরা সহজ পদ্ধতিতে ব্যাংক ঋন নিয়ে ব্যবসা করার জন্য প্রয়োজনীয় সহযোগীতা করা হবে। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা কাপ্তাই হ্রদকে ব্যবহার করে কিভাবে পযটন শিল্পের উন্নয়ন করা যায় এ ব্যাপারে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবান জানান।

তিনি শনিবার (২৬ এপ্রিল) রাঙামাটি চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। রাঙামাটি শহরের ভেদভেদীস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের বিশ্রামাগারের হল রুমে অনুষ্টিত এ মতবিনিময় সভায় রাঙামাটি চেম্বার অব কমার্স সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামুনের নের্তৃত্বে অন্যান্যর মধ্যে রাঙামাটি চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি মোঃ আলী বাবর, পরিচালক মোঃ নিজাম উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, ওবাইদ উল্লাহ মনসুর, জহির আহম্মেদ, শামীম খান, ও জহির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com