1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

“সাংবাদিক শাহজাহান কমর আর নেই”

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক শাহজাহান কমর (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৌলভীবাজার জেলার বরলেখা উপজেলায় গ্রামের বাড়িতে আজ বাদ জোহর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন শাহজাহান কমর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই-বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কমর সাংবাদিকতায় দীর্ঘ কর্মজীবন ছিলো

তিনি সিলেট থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক জৈন্তাবার্তা’ পত্রিকার সিলেট প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। এরপর সিলেটের ডাক, জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকা এবং জীবনের শেষ সময় পর্যন্ত ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাত ভাই ও তিন বোনের মধ্যে ষষ্ঠ ছিলেন।

এদিকে কমর শাহজাহানের মৃত্যুতে দৈনিক আমাদের সময় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেন, নির্বাহী সম্পাদকসহ দৈনিক আমাদের সময় পরিবারের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক-কর্মচারীরা শোক জানিয়েছেন। এ ছাড়াও ঢাকায় সিলেট কমিউনিটির সামাজিক নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

সিলেট রত্ন ফাউন্ডেশন গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক শাহজাহান কমর (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com