1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

কালিয়াকৈরে ফিলিস্তিনে ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে আজ সোমবার (৭ এপ্রিল ) সকাল ১১টায় ছাত্র জনতার ব্যানারে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় পাঁচশতাদিক, শিক্ষার্থী, যুবক ও স্থানীয় জনগণ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাস্তায় নেমে আসেন।

বিক্ষোভ মিছিলটি চন্দ্রা ত্রিমোড় থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও, ইসরায়েলি হামলা বন্ধ কর‘জিহাদ করে বাঁচতে চাই’ প্রভৃতি স্লোগান দেন।

বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে সাধারণ মানুষ, শিশু ও নারীদের ওপর নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ। বক্তারা বাংলাদেশ সরকারসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান— যেন তারা দ্রুত এই আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার নিশ্চিত করেন।

ছাত্র জনতার আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধর্মীয় অনুভূতি থেকে মানবতার পক্ষে দাঁড়িয়ে এই প্রতিবাদ মিছিল অনেকের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com