1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

রাঙামাটিতে ঈদের উপহার পেল ইমাম মুয়াজ্জিনরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৫৯ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : ইমাম মুয়াজ্জিন এবং মসজিদের খাদেমদের ঈদ সালামি দিয়ে অতীতের চেয়ে ব্যতিক্রম ভাবে তাদের পাশে দাড়িয়েছে রাঙামাটি জেলা পরিষদ। এবং রাঙামাটি পৌরসভা ও সদরের সকল ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে ঈদ সালামি পৌঁছে দিতে এতে সার্বিক ব্যবস্থাপনা করেছে রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম।

রবিবার (৩০ মার্চ) দুপুর দুইটায় রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ইকবাল বাহার চৌধুরী এর সভাপতিত্বে ও
বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মো. আশহাদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির রাঙামাটি জেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: আনোয়ার আল হক, কাওমি ওলামা পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা আবুল হাশেম, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা মোস্তফা হেজাজি প্রমুখ।

রাঙামাটি পৌরসভা ও সদরের ১০৫ টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের হাতে ঈদ সালামি নগদ অর্থ তুলেদেন জেলা পরিষদ সদস্য মো: হাবীব আজম।

প্রধান অতিথির বক্তব্যে মো: হাবীব আজম বলেন, ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ-উল-ফিতর।
ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মোমিন মুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনার পর হৃদয় আনন্দে উপচে পড়া ঈদুল ফিতর সমাগত হয়।
এই ঈদুল ফিতরের আনন্দ সকলের সাথে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরাও যাতে ভাগাভাগি করে নিতে পারে তাই এই ঈদ সালামি ‘উপহার’ হিসেবে দেওয়া হলো।
হাবীব আজম আরো বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। আমাদের এই সামান্য উপহার আপনাদের ঈদ কে আরো উৎসবমুখর করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com