1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত

আওয়ামী লীগকে পূর্নবাসন করার আর কোন সুযোগ নাই- আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পূর্নবাসন করার আর কোন সুযোগ নাই বলে মন্তব্য করেছেন
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক। তিনি বলেন, বাংলাদেশের জনগণ এই অবৈধ ফ্যাসিষ্ট আওয়ামী ভয়াবহ রুপ আর দেখতে চায় না। আওয়ামী মানে হচ্ছে একটি শোষণ। আওয়ামী মানে হচ্ছে একটি অভিশাপ। সেই অভিশাপ নিয়ে বাংলাদেশের মানুষ আর কখনও বাঁচতে চায় না।কারন বাংলাদেশের মানুষ স্বস্তি চায়,শান্তি চায়। ভবিষ্যৎতে আর কোন স্বৈরাচার দেখতে চায় না।

আজ শনিবার (২২ মার্চ) দিনব্যপি রমজানের ২১ তম দিনে ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী রামপুরা হাতিরঝিল কাফরুল থানার ১০ টি স্পটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে যারা পূর্নবাসন করার চেষ্টা করছে তাদেরকে সাবধান হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন,গত দেড় দশক এই আওয়ামী স্বৈরাচারের হাত রক্তে রাঙ্গানো। এই রক্তের দাগ এখনও শুকায়নি। তাই রক্তের বিনিময়ে কোন ভাবেই আজকে আওয়ামী লীগকে যারা পূর্নবাসন করার অপচেষ্টা করছেন,তারা দয়া করে সাবধান হয়ে যাবেন।কারন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোন অধিকার বা সুযোগ নাই।

আমিনুল হক বলেন,গত দেড় দশকে স্বৈরাচার আওয়ামী সরকার বাংলাদেশের মানুষের ওপরে যে পরিমান জুলুম নির্যাতন অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে।
বিএনপির প্রত্যাকটি নেতাকর্মীদের নামে যেভাবে মিথ্যা ও গায়েবি মামলা দিয়েছে। তাদের ওপরে যে পরিমান হামলা চালানো হয়েছে।দলের নেতাকর্মীদের প্রত্যেকের পরিবারকে যেভাবে হয়রানি করা হয়েছে।স্বৈরাচার সরকারের সময়ে বিএনপির বহু নেতাকর্মীদের গুম খুন ও হত্যা করা হয়েছে। দলের বহু নেতাকর্মী এখনও পঙ্গুত্ব বরন করে অসহায়ত্ব জীবন যাপন করছে।

এসময় বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আওয়ামী স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে।কোন ভাবেই আওয়ামী স্বৈরাচারের দোসরদের কে সুযোগ দেয়া যাবে না। তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে।প্রয়োজনে দৃঢ় হাতে মোকাবেলা করতে হবে।

এসময় তার সঙ্গে ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু,স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সভাপতি শেখ ফরিদ হোসেন,সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী,ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ,কাফরুল থানা বিএনপি যুগ্ম আহবায়ক আকরামুল হক,সাব্বির দেওয়ান জনি,রামপুরা থানা বিএনপি আহবায়ক হেলাল কবির হেলু,যুগ্ম আহবায়ক রেজাউল করিম বড় মিয়া, হাতিরঝিল থানা বিএনপি আহবায়ক নাজমুল হক মাসুম,রুপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক,যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু প্রমুখ।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com