1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

নোয়াখালী বেগমগঞ্জে জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দলের ,আবুল বয়ান মামুন আহ্বায়ক, ৬১ সদস্যের কমিটি গঠন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

সাইফুল ইসলাম তুহিন স্টাফ রিপোর্টার : নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দলের ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে এই নতুন কমিটি গঠিত হয়েছে, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

 

বিগত ১৬ বছর ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মামলা, হামলা ও কারাবাসের মধ্য দিয়ে গেছেন দলের অন্যতম ত্যাগী নেতা আবুল বয়ান মামুন। একের পর এক মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে মাসের পর মাস কারাগারে কাটাতে হয়েছে তাকে। জামিন পেলেও বাড়িতে স্বাভাবিকভাবে অবস্থান করতে পারেননি ৭ দিনের বেশি।

তবে এসব বাধা কখনোই তাকে দমিয়ে রাখতে পারেনি। বরং তিনি আরও দৃঢ় সংকল্প নিয়ে দলের আদর্শের প্রতি অবিচল থেকেছেন। দল পরিবর্তনের প্রলোভন কিংবা ভয়ভীতি কোনো কিছুই তাকে জাতীয়তাবাদী রাজনীতির পথ থেকে সরাতে পারেনি।

বেগমগঞ্জে জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত আবুল বয়ান মামুন সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছেন। তার ত্যাগ ও অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি নতুন আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

তিনি বলেন, “আমি সবসময় সুস্থ রাজনীতি ও জনগণের সেবার লক্ষ্যে কাজ করে যাবো। সুখে-দুঃখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য।”

নেতাকর্মীরা মনে করছেন, নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে বেগমগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী রাজনীতি আরও শক্তিশালী হবে। বিশেষ করে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের ভূমিকা নতুন কমিটিতে আরও গুরুত্বপূর্ণ হবে। নতুন কমিটির নেতৃত্বে জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দল সুসংগঠিত হয়ে আগামী দিনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com