1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

সাব: পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

 

কক্সবাজার থেকে:কামরুন তানিয়া : উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার জাহান চৌধুরী বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এদেশের পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সুন্দর একটি রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বুধবার ( ১৯ মার্চ ২৫ ইং) বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম-বিপিজেএফ উখিয়া শাখার উদ্যোগে উখিয়া প্রেস ক্লাব হলরুমে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল এর পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরতে হবে।  বিগত সরকার আমলে সাংবাদিকরা নির্যাতিত ছিলেন,  এখন সাংবাদিকতা স্বাধীন।
এতে মোহাম্মদ জালাল উদ্দিন কাউসার এর কুরআন তেলওয়াত’র মাধ্যমে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম-বিপিজেএফ উখিয়া শাখার সভাপতি আরফাত চৌধুরী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়। সাদাকে সাদা আর কালকে কাল বলতে হবে। সকল ভয়-ভীতি ও লোভ-লালসার উর্ধে উঠে জাতির সামনে সত্য তুলে ধরতে হবে। যারা এ চ্যালেঞ্জ মোকাবিলার সাহস রাখেন না, তাদের জন্য অন্তত সাংবাদিকতা নয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা জামায়াতের অফিস ও প্রচার সেক্রেটারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উখিয়া প্রেসক্লাবের আহবায়ক সাঈদ মোহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমেদ, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম বিপিজেএফ এর সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক জসিম আজাদ, পেশাদার সাংবাদিক ফোরাম উখিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দসহ উখিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com