1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

ভদন্ত প্রজ্ঞাতিষ্য মহাস্থবির (পণ্ডিত ভান্তে) ৯৩তম স্মৃতি বার্ষিকী স্মরণে অষ্টপরিস্কারসহ সংঘদান ও সদ্ধর্মসভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
ভারত বাংলা উপমহাদেশের স্মরণাতীত কালের সাধক, শ্রেষ্ঠ আধ্যাত্মিক মহান পুণ্যপুরুষ, সর্বজন পূজ্য, বহুভাষী, বাগ্মীশ্বর, নির্বাণগত, শাসনধ্বজ ভদন্ত প্রজ্ঞাতিষ্য মহাস্থবির (পণ্ডিত ভান্তে) ৯৩তম স্মৃতি বার্ষিকী স্মরণে অষ্টপরিস্কারসহ সংঘদান, সংবর্ধনা ও সদ্ধর্মসভা অনুষ্ঠান আজ ১৮ মার্চ মঙ্গলবার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তালসরা মুচ্ছুদ্দীপাড়া বিবেকারাম বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সকাল বেলার অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসনপ্রিয় মহাস্থবির। উদ্বোধন করেন তালসরা মুচ্ছদ্দীপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ সৌম্যসারথি ভদন্ত শাসনপ্রিয় মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাথুয়া জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত পি. লোকানন্দ মহাস্থবির।
বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন তালসরা আনন্দারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনরতন মহাস্থবির।
এসময় আরও উপস্থিত ছিলেন ভদন্ত জ্ঞানরক্ষিত মহাস্থবির, দেবজ্যোতি স্থবির সহ মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।

বিকেল ২টায় দ্বিতীয় পর্ব অনুষ্ঠান আরম্ভ হয়। এতে সভাপতিত্ব করেন তালসরা মুচ্ছদ্দীপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ সৌম্যসারথি ভদন্ত শাসনপ্রিয় মহাস্থবির। উদ্বোধন করেন রুদুরা আনন্দ নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিরতন মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত আর্যশ্রাবক সাধনানন্দ মহাস্থবির (বনভন্তে)’র প্রিয়শিষ্য, বিচিত্র ধর্মকথিক ভদন্ত মেত্তাবংশ মহাস্থবির। বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলার শিলক এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যাপক ভদন্ত সুনন্দ মহাস্থবির,
তিশরী বেনুবন বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির, লোকপ্রিয় মহাস্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে বি এস আনন্দবোধি স্থবির।
সকাল বেলা ও বিকেল বেলায় মঙ্গলাচরণ করেন তালসরা মুচ্ছদ্দিপাড়া বিবেকারাম বিহারের আবাসিক কল্যাণমিত্র ভিক্ষু ও দেবজ্যোতি স্থবির। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তালসরা মুচ্ছদ্দিপাড়া বিবেকারাম বিহারের আবাসিক জ্ঞানমিত্র ভিক্ষু।

সদ্ধর্মদেশনায় বক্তারা বলেন, এই রকম মহাপুরুষে জম্ম গ্রহণ করা খুবেই দুর্লভ। তিনি বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন এবং আধ্যাত্মিক ধ্যানের অধিকারীও ছিলেন। এই মহাপুরুষের জন্ম হওয়াতেই এই স্থানটি পবিত্র ও তীর্থে পরিণত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন তেজপ্রিয় স্থবির, ধর্মপ্রিয় ভিক্ষুসহ আরো প্রাজ্ঞ মহান পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রদ্ধাবান দায়ক – দায়েকাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com