1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বায়তুল মোকাররম মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে ২০০০ মানুষের গণ ইফতার প্রতিদিন শরিক হতে পারেন যে কেউ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৯১ বার দেখা হয়েছে

 

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:

বায়তুল মোকাররমে প্রতিদিনের গণ ইফতারে শরিক হতে পারেন যে কেউ মাহে রমজানে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিদিনই আয়োজন করা হয় গণ ইফতারের। এই বিশেষ আয়োজনের মাধ্যমে, মুসল্লিরা সহজেই অংশগ্রহণ করতে পারেন, যেহেতু মসজিদে আগত যে কেউ ইফতার গ্রহণের সুযোগ পান।

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি, তাবলীগ জামাতের সুরায়ে নিজাম অনুসারী সহ আরও কয়েকটি সংগঠন একত্রে এই ইফতারের আয়োজন করে। রোজাদাররা এসব আয়োজনে শরিক হয়ে তাদের ইফতার সম্পন্ন করেন, যা তাদের কাছে একটি খুবই আনন্দদায়ক মুহূর্ত।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সারা বছরই মুসল্লিদের পদচারণায় মুখরিত থাকলেও, রমজান মাসে এর মাহাত্ম্য ভিন্নমাত্রা লাভ করে। যেকোনো সময়ের পাশাপাশি রমজানে এখানে আরও বেশি মানুষ এসে কোরআন তেলাওয়াতসহ নফল ইবাদতে মশগুল হন।

রোজার দিনে, আসরের নামাজের পর থেকেই শুরু হয় ইফতারের প্রস্তুতি। বাম পাশে ইসলামিক ফাউন্ডেশন এ আয়োজন করে, যেখানে একত্রে হাজারের অধিক রোজাদার ইফতার করেন।

বাংলাদেশ জুয়েলারি সমিতির সাবেক সভাপতি এনামুল হক দুলন বলেন, “আশেপাশে অনেক মুসল্লি নিয়ত করে আসে, আবার অনেক ভাসমান লোকও এখানে আসে। তারা ইফতার করার জন্য যথাযথ স্থান পায় না, তাই আমাদের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।”

পূর্ব শানের ডান পাশে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি এবং মসজিদ মার্কেটের ব্যবসায়ীদের প্রচেষ্টায় প্রতিদিন ২০০০ মানুষের জন্য ইফতার আয়োজন করা হয়। একই সময়ে, তাবলীগ জামাতের উদ্যোগে ৬০০ থেকে ৭০০ মানুষের জন্যও আয়োজন থাকে। প্রত্যেকটি সংগঠনের আয়োজনে আলাদা আলাদা ব্যবস্থা হলেও, সব মিলিয়ে বায়তুল মোকাররমে ইফতার করতে আসেন ৫০০০-এ অধিক মানুষ।

ইফতারের পাশাপাশি, এখানে চলে কোরআন তেলাওয়াত। ইফতারের পূর্বমুহূর্তে, মুসল্লিরা দুহাত তুলে মহান আল্লাহর কাছে তাদের ফরিয়াদ জানান। আযানের সময় ঘনিয়ে আসলে, বড় পাত্রে কিছু লোক একত্রে ছোলা, মুড়ি, বিভিন্ন প্রকার ভাজাপোড়া নিয়ে বসে পড়েন। আযানের ধ্বনি শুনেই, “বিসমিল্লাহ” বলে, সারাদিনের রোজা ভেঙে একসাথে খাবার গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com