1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

বীরগঞ্জে হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৫২ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বীরগঞ্জে মফিজুল ইসলামের হত্যা কারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চেংঠী বাজারে এসে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত মফিজুলের মা মফিজান বেগম, স্ত্রী মোছা. বেগম, মেয়ে পারুল, পারভীন, ছেলে মেহেদী, ছোট ভাই জাহাঙ্গীর ও পরিবারের লোকজন সহ প্রায় দুই শতাধিক এলাকাবাসী এতে অংশ নেয়।মানববন্ধনে বক্তরা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মো. মফিজুল ইসলাম, শফিকুল ইসলাম ও সাফিনা বেগম সহ ৮ জনকে বেধড়ক মারধর করে শতগ্রাম ইউনিয়নের একই গ্রামের মৃত লতিফুর রহমানের ছেলে হাসিনুর রহমান, হাসিফুর, আনিছুর রহমানের ছেলে সেলিম মিয়া, সিয়াম ও হাসিনুর রহমানের স্ত্রী ফারজানা বেগম সহ একটি সংঘবদ্ধ দল। পরে আহতদের গুরুতর অবস্থায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত মফিজুলকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে প্রেরণ করলে তার শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪মার্চ শুক্রবার রাতে মফিজুল মৃত্যুবরণ করেন। আমরা এলাকাবাসী অনতিবলম্বে মফিজুল হত্যাকারীদের ফাঁসির দাবি জানাই। নিহত মফিজুলের ছোট ভাই জাহাঙ্গীর আলম জানান, আমি বাদি হয়ে হত্যাকান্ডে জড়িত থাকা ১০ জনের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছি। মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি-ধামকি প্রতিনিয়ত দিয়েই যাচ্ছে ২নং আসামি হাসিফুল সহ তার লোকজন। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com