1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

দেশের ইসলামি দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন শহীদ জিয়া – আবু নাসের মো. রহমাতুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক
দেশের সকল ইসলামি দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্যও।

গতকাল রোববার (১৬ মার্চ) বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।

এসময় আবু নাসের বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে বেইজ্জতি হয়েছেন আলেম-ওলামারা। মাহফিলে সঠিক ধর্মীয় জ্ঞানের বক্তব্য দিতে পারেননি তারা। মাহফিলের পুর্বে বক্তাদের বলে দেয়া হতো নির্দিষ্ট বিষয়ে বক্তব্য পেশ করার। যখনই সরকারের বিরুদ্ধে কোন বক্তন্য প্রকাশ পেতো তখনই মাহফিল বন্ধ করে দেয়াসহ আলেমদের নানাভাবে হয়রানী করা হতো।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময়ে ইসলামী রাজনীতি নিষিদ্ধ ছিল। যারাই ইসলামী রাজনীতিতে যুক্ত হয়েছিল তাদেরকেই মামলা-হামলাসহ বিভিন্নভাবে হয়রানী করা হয়েছে। অনেক আলেমদের মিথ্যা মামলায় কারাবরণ ও ফাঁসিও দিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার।

নাসের বলেন, আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সম্প্রিতির উন্নত ও সমৃদ্ধশালী একটি দেশ। এমন স্বপ্ন ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ উন্নত দেশে রুপান্তরিত হবে। এজন্য তার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

চাদপুরা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক

আলহাজ্ব নুরুল আমিন, সদর উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুল ইসলাম উজ্জল,

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শামসুল কবির ফরহাদ, চাঁদপুরা ইউনিয়নের

সাবেক চেয়ারম্যান এবিএম মোখলেছুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু শামীম হোসেন শহিদুল ইসলাম সাজ্জাদ, ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মাসুম, ইলিয়াস আহমেদ সহ নেতাকর্মী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com