1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন

ফায়ারফাইটার নয়নের পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো পাঁচ লক্ষ টাকা সহায়তা প্রদান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়ন (২৪)-এর পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের পক্ষ থেকে আরো পাঁচ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে নয়নের পিতা-মাতার হাতে ০৫ (পাঁচ) লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

চেক প্রদানকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল উপস্থিত ছিলেন।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা গত ৬ জানুয়ারি ২০২৫ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথম দফায় নয়নের বাবা-মায়ের হাতে পাঁচ লক্ষ টাকার অনুদান তুলে দেন। সবমিলিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নয়নের পরিবারকে মোট ১০ (দশ) লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

তাছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে নিহত নয়নের পরিবারকে গত ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে নগদ এক লক্ষ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরো ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়নের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১১ নং বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com