1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

একটি গোষ্ঠী স্বৈরাচারী মনোভাব নিয়ে কথা বলছে : আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন,একটি গোষ্ঠী ক্ষমতার মোহে নিজেরা স্বৈরাচারের মত কথা বলছে।স্বৈরাচারী মনোভাব নিয়ে কথা বলছে।

আজ রবিবার দুপুরে রাজধানীর রামপুরা হাজীপাড়া ইকরা মসজিদ মাঠে রামপুরা থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,শেখ হাসিনার বিচারের সাথে জাতীয় নির্বাচনের কোন সম্পর্ক নাই।সংষ্কারের নাম করে কোন অবস্থাতেই নির্বাচনী ব্যবস্হাকে পেছানোর সুযোগ নেই।ভূল পথে গেলে বাংলাদেশের জনগণ কাউকে ক্ষমা করবে না,স্বৈরাচারের মত অবস্থায় পরতে হবে।

দেশকে স্থিতিশীল করতে হলে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করে আমিনুল হক বলেন,দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারই শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের আওতায় আনতে সক্ষম হবে এবং নির্বাচিত সরকারই দেশে
পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে।

এসময় আমিনুল হক বলেন,বাংলাদেশের মানুষ প্রমান করেছে তারা ১৯৭১ সালে মহান স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে পাক হানাদার বাহিনীকে তাড়িয়েছিল। ১৯৯১ সালে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছে। আমরা দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি।

এসময় তিনি বলেন স্বৈরাচারের দোসররা বাংলাদেশে বসে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমান করতে চায়।

এসময় তিনি আরও বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি।আমরা ঐক্যবদ্ধ থেকে এদেশের জনগণকে সাথে নিয়ে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করব।কোন অবস্থাতেই এই অন্তবর্তী সরকারকে ব্যর্থ হতে দিব না।

রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার সিন্ডিকেট করে দেশের জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ করে বৃদ্ধি করে রেখেছিল। এখন পর্যন্ত সেই আওয়ামী সিন্ডিকেটগুলো দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করছে।

রামপুরা থানা বিএনপির আহবায়ক
সভাপতিত্বে হেলাল কবির হেলুর ও যুগ্ম আহবায়ক রেজাউল করিম (বড় মিয়া) এর সঞ্চালনায় কর্মশালায় এসময় বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপি ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড.এম এ কাইয়ুম,ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান,মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি,এবিএমএ রাজ্জাক,আকতার হোসেন,আতাউর রহমান,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ,হাজী মোঃ ইউসুফ, আফাজ উদ্দীন,তহিরুল ইসলাম, শাহআলম,মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য এজিএম শামসুল হক,সোহেল রানা ভূঁইয়া,মাহবুব আলম ভূইয়া শাহিন, জাহাঙ্গীর মোল্লা,ডা. একেএম কবির আহমেদ রিয়াজ,নুরুল হুদা ভূঁইয়া নূরু, হাজী নাসির উদ্দীন,এম এস আহমাদ আলী,জাহেদ পারভেজ চৌধুরী,ইব্রাহিম খলিল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com