1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত

দেবিদ্বারে শুভপুর মানবসেবা ফাউন্ডেশন’র ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

মোঃ শাহজালাল,দেবিদ্বারে(কুমিল্লা)প্রতিনিধি : আর্তমানবতার সেবায় নিয়োজিত শুভপুর মানবসেবা ফাউন্ডেশন। দীর্ঘ কাল যাবত এতিম ও দুঃস্থ লোকজনকে সহয়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বুধবার (০৫ মার্চ) সকাল ১০ ঘটিকায় শুভপুর মানব সেবা ফাউন্ডেশন’র কার্যালয় সংলগ্ন মাঠে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার পর দুই শতাধিক উপকার ভোগীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন শুভপুর মানব সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. দুলাল হোসেন মোল্লা।

শুভপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি তরুন সমাজ সেবক মোঃ সোহেল মোল্লার সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ শাহজালালের সঞ্চালনায় এবং শুভপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আতিকুল ইসলামের কুরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মানব সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের,সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সহ-সভাপতি মোঃ আমির হোসেন,ফাউন্ডেশনের সদস্য মোঃ সুমন মোল্লা প্রমুখ।

ফাউন্ডেশনের সভাপতি মোঃ সোহেল মোল্লা বলেন,সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর রমজান মাস উপলক্ষে এলাকার দরিদ্র মানুষকে ইফতার সামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে ।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল তেল, ছোলাবুট, মুড়ি, চিনি, ট্যাং, খেজুর, পেঁয়াজ, লবণ ও মুশুরির ডাল ইত্যাদি।

সভা শেষে দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামীয়া(ক্বওমী মাদ্রাসা) ও মোহাম্মদপুর নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মুফতি এনামুল হাসান ফরহাদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com