1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত

রাঙামাটি জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৪ নেতাকে বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে

বিজয় ধর, রাঙামাটি প্রতিনিধি : চাঁদাবাজিসহ সামাজিক নানা অপকর্মের অভিযোগে রাঙামাটি জেলা বিএনপি ও তিন সহযোগী সংগঠনের চার নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন,

জেলা বিএনপির সদস্য আনোয়ারুল আজিম (আজম),
রাঙামাটি পৌর তাতী দলের সভাপতি আলী আজগর বাদশা,
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য অনতেষ দাশ,
জেলা কৃষকদলের ক্ষুদ্র ও সমবায় সম্পাদক সুমন চাকমা।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা দলীয় পরিচয় ব্যবহার করে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এ কারণে তাদের সকল পদ-পদবি থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হলো।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ বলেন, “তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের পদক্ষেপ নিতে আমরা বাধ্য হয়েছি।”

এছাড়া, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শফিউল আজমকে আহবায়ক ও সহ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মিন্টু ও সহ সাধারণ সম্পাদক নুরুজ্জামানকে সদস্য করা হয়েছে ।

একই সঙ্গে, তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com