1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো : এ জেড এম জাহিদ হোসেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে লন্ডনে ‘জিয়া পরিষদ, ইউকে’ আয়োজিত সভা ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণ করছেন। আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ তিনি।

লন্ডনে কিংস্টনে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা চলছে সাবেক এই প্রধানমন্ত্রীর। এখানে পরিবারের সান্নিধ্যে এসে তিনি অনেকটাই সুস্থতা বোধ করছেন উল্লেখ করে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শারীরিক চিকিৎসার পাশাপাশি প্রায় সাত বছর পর বেগম জিয়া তার পরিবারের সদস্যনদের পাশে পেয়ে মানসিকভাবে ভালো আছেন। মানসিক প্রশান্তিই উনার শারীরিক সুস্থতাকে বাড়িয়ে দিচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠেছেন এ কথা আমি বলবো না। তবে অতীতের তুলনায় এখন অনেকটা সুস্থ আছেন।

শিগগিরই চিকিৎসকের পরামর্শ মতো উনি দেশে ফিরে যাবেন বলেও মন্তব্যো করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com