1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

লক্ষ্মীপুরে বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ 

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর : লক্ষীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে বিএনপি সমর্থিত আমির হোসেন সুমন ও বাহারুল আলম নামে দুই নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা। এ ধরনের সংবাদ প্রকাশ করায় পুরো ইউনিয়ন জুড়ে মানুষের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

ভুক্তভোগী আমির হোসেন সুমন দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামের দেওয়ানজি বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে ও ইউনিয়ন শ্রমিকদল নেতা।

অপর ভুক্তভোগী বাহারুল আলম একই এলাকার বকশি বাড়ির মৃত  হাবিবুল্লাহর ছেলে ও চন্দ্রগঞ্জ থানা কৃষক দল নেতা।

রোববার দুপুরে ভুক্তভোগীরা স্থানীয় একটি গণমাধ্যম অফিসে এসে ষড়যন্ত্র মূলক সংবাদের  প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থন ও এর অঙ্গসংগঠন কৃষক দল ও শ্রমিক দলের রাজনীতির সাথে তারা সম্পৃক্ত থাকায় বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নানা ষড়যন্ত্রের কারণে কয়েকটি মামলা দিয়ে তাদের হয়রাণি ও তাদের পরিবার-পরিজনকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হতে হয়েছে। জেল-জুলুম, নির্যাতন সহ্য করে আইনী প্রক্রিয়ায় তারা মামলাগুলো মোকাবেলা করলেও ষড়যন্ত্রকারীরা জাতীয়তাবাদী মূল্যবোধ ও আদর্শ থেকে তাদের হটাতে পারেনি।

সম্প্রতি তাদেরকে নিয়ে ষড়যন্ত্রকারীরা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়ানোর জন্য সংবাদ প্রচার করে। এটি তাদের ও স্থানীয় মানুষের  দৃষ্টিগোচর হলে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া।

এধরনের সংবাদে কেউ বিভ্রান্ত না হয়ে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনে প্রশাসনের হস্তক্ষেপ  দাবি করেন কৃষক দল নেতা বাহার ও শ্রমিক দল নেতা সুমন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com