1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

নাগরপুরে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখা অফিস শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৮ ফ্রেব্রুয়ারি)সকাল ৯.০০ টায়
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সরকারি যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে উপজেলা জামায়াতে ইসলামীর অফিস শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জামায়াত আমীর মাওলানা মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য জননেতা মো.আহসান হাবিব মাসুদ।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরাম টাঙ্গাইল জেলা সভাপতি ও টাঙ্গাইল ৬ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নাগরপুর উপজেলা সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী,সাবেক উপজেলা আমীর মাওলানা মোসলেম উদ্দীন,নাগরপুর উপজেলা ছাত্রশিবির সভাপতি মো.তোফায়েল আহমেদ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন
টাঙ্গাইল জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা ওবায়দুর রহমান কোরাইশী,দেলদুয়ার উপজেলা আমীর মাও.আল মোমিন,চৌহালী উপজেলা আমীর মাও.আবু সাইদ।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্যদের মধ্যে হাফেজ আজিম উদ্দীন,আব্দুস সালাম,অধ্যাপক আজিজুর রহমান,মাওলানা গোলাম মোস্তফা,মুফতি রফিকুল ইসলাম,হাবিবুর রহমান,এসময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা সাবেক শিবির সভাপতিদের মধ্যে আব্দুর রশীদ হারুন,আবুল হোসাইন,মুহিদুল ইসলাম,কোরবান আলী,উপজেলা যুব জামায়াত সেক্রেটারি কাজী আদনান রুসেল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জালিম আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার হুকুমে লগি-বৈঠার বর্বরোচিত হামলার মাধ্যমে জামায়াত শিবিরের নাম মুছে ফেলতে চেয়েছিলো এবং জামায়াত নেত্ববৃন্দকে ফাঁসীতে ঝুলিয়ে শেষ করতে চেয়েছিল কিন্তু তারা জামায়াত শিবিরকে শেষ করতে পারেনি বরং তারা নিজেরাই বাংলাদেশের মানচিত্রে থেকে মুছে গেছে, সারা দেশে হাজার হাজার জামায়াত শিবিরের নেতাকর্মী ও সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিনিময়ে আজকের এই সুন্দর দিন পেয়েছি। আগামীতে আর কোন অপশক্তি যেন এরকম তান্ডব না চালাতে পারে সেই জন্য আমাদের অতন্দ্র প্রহরী হিসেবে ভুমিকা পালন করতে হবে। সুন্দর এই বাংলাদেশ কে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল।আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পথেই আমাদের পথচলা,নাগরপুর উপজেলা অফিস কার্যালয় উদ্বোধনের মাধ্যমে নাগরপুরে আরো একটি দ্বীন কায়েমের পাঠশালা তৈরি হলো, আলহামদুলিল্লাহ।

উপজেলা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও আলোচনা সভা শেষে নাগরপুর বাজারের প্রধান সড়কে
মাহে রমজানকে স্বাগত জানিয়ে উপজেলা জামায়াত বিশাল বর্ণাঢ্য রেলি বের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com