1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

*ইসলামপুর রেল স্টেশনে টিকিট কালোবাজারির আস্থানা।*

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর রেল স্টেশনে টিকিট কালোবাজারিদের জাঁকজমক ব্যবসা বেড়েই চলেছে। সরকার আসে, সরকার যায়। কত কিছুই পরিবর্তন হয়- পরিবর্তন হয় না কেবল ইসলামপুর রেল স্টেশনের টিকেট কালো বাজারীদের দৌরাত্মের।
টিকেট কালো বাজারীর দিক থেকে একটি ঐতিহ্যবাহী স্হান ইসলামপুর রেলওয়ে স্টেশন। এখানে ঢাকাগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র ও তিস্তা এক্সপ্রেস ট্রেনের টিকেট যেন সোনার হরিন। ছবিতে প্রতি টিকেটের দাম ২০৫ টাকা থাকলেও বাধ্য হয়ে কালোবাজারির কাছ থেকে নেয়া হয়েছে ৫০০ টাকায়।
ইতোপূর্বে বহুবার এ চক্রটি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে আবার আইনের ফাঁক ফোকরে বেড়িয়েও এসেছে কিন্তু কোন পরিবর্তন নাই। কেন পরিবর্তন হয় না তা আজও অজানা থেকে গেছে। উৎসুকজন ইচ্ছে করলে এ বিষয় নিয়ে গবেষণা করে পি. এইচ. ডি ডিগ্রি নিতে পারেন।
অনেকে হয়ত বলবেন যাত্রীর তুলনায় কম টিকেট বরাদ্দ থাকায় তারা অন্য জায়গা থেকে ম্যানেজ করে দেন। প্রশ্ন হচ্ছে এ ম্যানেজের দায়িত্ব তাদের কে দিয়েছে? তারা অন লাইনে টিকেট ছাড়ার সাথে সাথেই ভুয়া আইডি দিয়ে আশপাশের বিভিন্ন স্টেশনের টিকেট কেটে রেখে শেষ করে রাখেন। সাধারণ পাবলিক সার্চ করে আর টিকেট না পেয়ে বাধ্য হয়ে তাদের শরণাপন্ন হয়ে ৩/৪ গুন টাকা বেশি দিয়ে টিকেট কিনেন। এ অবস্থা চলছে যুগের পর যুগ। দেখার কেউ নেই।
সম্মানিত জনবান্ধন জনাব ইউ এন ও মহোদয়ের কাছে করজোরে বিনীত অনুরোধ ইতোমধ্যে আপনি অনেকগুলো ভালো কাজ করেছেন, পাশাপাশি এ বিষয়টির প্রতি নজর দিয়ে জন হয়রানি বন্ধ করার ক্ষেত্রে ভুমিকা রেখে ইতিহাস হয়ে থাকবেন এ আশাবাদ ব্যক্ত করছে ইসলামপুরবাসী। আপনাকে সার্বিক সহযোগিতার জন্য পুরো ইসলামপুরবাসী সাথে থাকবে বলে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com