1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা

ঠাকুরগাঁও: আধাঘন্টা ধরে সাংবাদিক পিটিয়ে ফোনে জবাইদুল বলেন— মাইর কম হয়েছে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২০ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : অবশেষে সাংবাদিক পিটিয়ে ‘মাইর কম হয়েছে’ বলে আস্ফালনকারী ইউনিয়ন বিএনপি নেতা জবাইদুল হক চৌধুরীকে দলীয় সমস্ত পদ থেকে বহিষ্কার করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তড়িৎ পদক্ষেপের কথা জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মির্জা ফয়সাল আমীন।
এর আগে সাংবাদিককে নৃশংসভাবে পিটিয়ে স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা জবাইদুল হক চৌধুরী সাংবাদিকদেরকে ফোনে বলেন, মাইর কম হয়ে গেছে।  ঠাকুরগাঁওয়ে সংবাদকর্মী মামুনের ওপর নৃশংস হামলার অভিযোগ ওঠে  ইউনিয়ন বিএনপির এই নেতার বিরুদ্ধে। পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে সাংবাদিক মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। রাতে আহত সাংবাদিক মামুনকে ঠাকুরগাঁও  ২৫০ সয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ন্যাক্কারজনক এই হামলার  প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে হাসপাতালের সামনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারে চায়ের দোকানে অবস্থান করছিলেন মামুন। কিছুক্ষণ পরে আখানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি যুবাইদুর চৌধুরী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মামুনের ওপরে অতর্কিত হামলা চালান। তাকে নির্মমভাবে মারধর করেন এবং হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরেন। প্রায় ৩০ মিনিট ধরে চলে বর্বর শারীরিক নির্যাতন।
হামলার কারণ জানতে চাইলে আহত সাংবাদিক মামুন অর রশিদ বলেন, কয়েক মাস আগে তাকে (জুবাইদুর) নিয়ে চাঁদাবাজির একটি রিপোর্ট করেছিলাম। তিনি প্রায় মুঠোফোনে আমাকে হুমকি দিতেন। আজকে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেন। প্রাণে বেঁচে ফিরেছি। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মোবাইলে হামলার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত বিএনপি নেতা জুবাইদুর চৌধুরী বলেন, সে আমাকে নিয়ে একটা লেখা লিখেছিল ফেসবুকে। তারপর থেকে তাকে দেখা করতে বলেছিলাম। সে দেখা করেনি। আজকে তাকে বাজারে পেয়েছি, পেটানো হয়েছে। তবে তার মাইর কম হয়েছে।
সাংবাদিক নেতারা বলছেন, এই চাঁদাবাজের এমন আস্ফালনে অবাক হতে হয়। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। একই সাথে এরকম দুর্নীতিবাজ সন্ত্রাসির বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নিতে আমরা বিএনপি নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি! সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই কাম্য নয়। অপরাধী যেই হোক দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
রুহিয়া থানা বিএনপির সভাপতি জব্বার বলেন, মামুন ভালো ছেলে। তার ওপর হামলার ঘটনা দুঃখজনক। আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেব।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রকিবুল আলম বলেন, সাংবাদিক মামুনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় দাগ রয়েছে।
এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, হামলার ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে জেলার সাংবাদিকদের প্রতিবাদের মুখে জেলা বিএনপির বুধবারের এক সভায় জবাইদুল হক চৌধুরীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সমস্ত পদ বহিষ্কার  করার সিদ্ধান্ত গৃহিত হয়। ঠাকুরগাঁও জেলা বিএনপি’র বুধবার দুপুরে এ কথা জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মির্জা ফয়সাল আমীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেন।
(ক্যাপশন-১ সাংবাদিক মামুনের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে সাংবাদিকদের তাৎক্ষণিক অবস্থান কর্মসূচি
ক্যাপশন-২ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে আহত সাংবাদিক মামুন, ইনসেটে হামলাকারী জবাইদুল।)

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com