1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

গোয়ালন্দে মাসুদ নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে

 

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে মাসুদ সরদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের লোটাস কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত মাসুদ গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এবাদ আলী মিস্ত্রি পাড়ার মোসলেম সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা মাসুদকে কুপিয়ে জখম করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকের কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক।

আহত মাসুদের শ্বাশুড়ি কুলসুম বেগম জানান, এভাবে মানুষ মানুষকে কুপিয়ে জখম করতে পারে? এখনো ওর রক্ত বন্ধ হয়নি। অবস্থা খুব খারাপ। ইতিমধ্যে ৬ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। তিনি দাবি করেন, মাসুদকে একই এলাকার ছাত্তারের ছেলে নাজমুল সহ কয়েজন তাকে কুপিয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আমরা ঘটনার পরপরই ঘটনাস্থল ও হাসপাতালে ভিকটিমের খোঁজ খবর নিয়েছি। এ ঘটনায় হামলার কারণ উদঘাটনের চেষ্টা ও অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। তবে এখনো এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com