1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

নেত্রকোনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সংবর্ধনা দিয়েছেন জেলা বিএনপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

মোঃ আব্দুল আউয়াল খান, কেন্দুয়া (নেএকোনা) : নেত্রকোনার কৃতি সন্তান, ভাটি বাংলার সিংহ পুরুষ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সংবর্ধনা দিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপি।

২৪ ফেব্রুয়ারি রবিবার বিকেলে নেত্রকোনার মুক্তাপাড়া মাঠে নেত্রকোনার ভাটি বাংলার সিংহ পুরুষ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সংবর্ধনা দিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপি।
জেলা বিএনপির আহবায়ক ডাঃ আনোয়ারুল হক এর সভাপতিত্বে- আলোচনা ও সংবর্ধনা কার্যক্রম শুরু হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটি বাংলার সিংহ পুরুষ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

পরিচালনা করেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম সোজা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক এডভোকেট নুরুজ্জামান,যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান দুদু, সদস্য আশরাফ উদ্দিন খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলার ১০টি উপজেলা ও পৌর সভার বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

নেত্রকোনা জেলার বিএনপি নেতা কর্মীদের সাথে কথা বলে জানা যায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আওয়ামী লীগের শাসনামলে
১৭বছরের বেশি জেল হাজতে কারাবাস ছিলেন।
১৭বছরের বেশি কারাবাসের মুক্তির পর ব্যাংককে চিকিৎসার শেষে নেত্রকোনা তার নিজ এলাকায় আসলে এই সংবর্ধনা দেন জেলা বিএনপির আহবায়ক ডাঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন- আমাকে ১৭বছরের বেশি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বেআইনি ভাবে জেলে রেখে ১০বছর, ১৪বছর, যাবজ্জীবন ও মৃত্যুদন্ড দিয়েছিলেন আল্লাহ সহায় আমাকে কিছুই করতে পারে নাই।

আমি নেত্রকোনার সন্তান হিসেবে এই অন্তবর্তী সরকারের কাছে বলতে চাই অচিরেই নির্বাচনের ব্যবস্হা করুন। সাধারণ মানুষ ভোটের অধিকার যেন ফিরে পায় আর আমি যেন এই এলাকার উন্নয়ন করে তাদের পাশে থাকতে পারি।
পরে অনুষ্ঠান শেষে হযরত শাহ কমরউদ্দিন রুমি রহমতুল্লাহর কবর জিয়ারত করে তার গ্রামের বাড়ি মদন চলে যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com