1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

ভাষা দিবসে লক্ষ্মীপুরে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর : শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১২টা ১ মিনিটে শহীদবেদিতে ফুল দিয়ে শুরুতেই শ্রদ্ধা জানান জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

এরপর লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আকতার হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা: রেজাউল হক, ডিআইও-১ মোঃ মাহফুজুর রহমান, লক্ষ্মীপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মোন্নাফ ও টিআই (প্রশাসন) প্রশান্ত কুমার দাস।

পরে শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, পৌর প্রশাসক জসীম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে সকালে প্রভাত ফেরিসহ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন লক্ষ্মীপুর জেলা বিএনপি আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান হাছিবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com