1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী

নারী গৃহ শ্রমিকদের অধিকার আদায়ে দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্বের বিকাশ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার দেখা হয়েছে

সীমান্ত সিরাজ।।ঢাকার সাভারে একতা- নারী গৃহ শ্রমিকদের অধিকার আদায়ে দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্বের বিকাশ শীর্ষক প্রকল্পের প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র (বিএনএসকে) এ সভার আয়োজন করেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সাভার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বিজয় ৭১ হলে এ সভা অনুষ্ঠিত হয়।
নারী গৃহশ্রমিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত গৃহকর্মীর সুরক্ষা ও কল্যাণ নীতিমালা ২০১৫ সম্পর্কে স্থানীয় সরকার প্রশাসন ও কমিউনিটির নের্তৃবৃন্দকে অবহিত করা এবং এই নীতিমালাকে আইনে পরিনত করার জন্য এ সভার আয়োজন করা হয়। উল্লেখ যে বিএনএসকে দীর্ঘদিন যাবত এই নীতিমালাকে আইনে রূপান্তরিত করার জন্য কাজ করে যাচ্ছে। তাছাড়া নারী গৃহশ্রমিকদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে তাদেরকে অধিকার সচেতন করতে কাজ করছে বিএনএসকে।
বিএনএসকে’র পরিচালক (প্রোগ্রাম) এস.কে মজিবুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকার,সম্মানিত অতিথি ছিলেন সাভার উপজেলা আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান, সমাজসেরা অফিসার কে এম শহীদুজ্জামান,যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম তরফদার,মহিলা বিষয়ক অফিসার কাজী ইশরাত জামান,নাগরিক অধিকার জোট এর সাধারন সম্পাদক সাংবাদিক সীমান্ত সিরাজ,এছাড়াও সাংবাদিক,কমিউনিটির নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস প্রতিনিধি,এনজিও প্রতিনিধি,শিক্ষক প্রতিনিধি,গ্রহশ্রমিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানূষ উপস্থিত ছিলেন। বিএনএসকে’র পক্ষে ছিলেন প্রকল্প সমন্বয়কারী তমাশ্রি দাস,প্রকল্প সহকারী মোসাঃ মনোয়ারা,শাহনাজ, চিত্রা সাহা ও অপু ভৌমিক।
নারী গৃহশ্রমিকরা যাতে নির্যাতিত না হয়,মানুষ হিসেবে তাদের মানবাধিকার যেন লঙ্গিত না হয় সেজন্য বিদ্যমান নীতিমালাকে আইনে পরিনত করার পাশাপাশি গ্রহশ্রমিকদের প্রতি মানুষের আচরনের পরিবর্তন,দৃষ্টিভংগির পরিবর্তন গুরুত্বপূর্ন। সভায় সদাচরণের মাধ্যমে গ্রহশ্রমিকদের মর্যাদা ও অধিকারকে সম্মান জানাতে সকলকে এগিয়ে আসার আহবান জনানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com