1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

ঠাকুরগাঁওয়ে উৎসব ও ভাবগম্ভীর আমেজে পালিত হলো গণতন্ত্র উৎসব/উভ-সিংক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঢাকঢোল, নাচ-গানে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজে পালিত হয়েছে গণতন্ত্র উৎসব। যুব ফোরাম ও জেলা নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এবং ডেমোক্রেসি ওয়াচের অর্থায়নে এ উৎসবটি অনুষ্ঠিত হয়।

আজ সকালে শহরের পাবলিক ক্লাব মাঠে উৎসবটির শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালির পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। এছাড়াও বক্তৃতা দেন যুব উন্নয়ন ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক মনসুর আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি জাকির মোস্তাফিজ মিলু।

উৎসবের অংশ হিসেবে ৮টি স্টল প্রদর্শিত হয়, যেখানে বিভিন্ন উপকরণের মাধ্যমে সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা, গণতন্ত্র রক্ষা, নির্বাচন পর্যবেক্ষণ, ভোটার সচেতনতা, নারীর ক্ষমতায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং তরুণ-তরুণীদের নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক তথ্য প্রদান করা হয়।

এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদের ভূমিকা অপরিসীম। ছেলে-মেয়ে বৈষম্য দূরীকরণের মাধ্যমে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা, নাগরিকদের ভোটের অধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন সচেতনতার মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। এজন্য আমাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং সেগুলি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com