1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কুদ্দুস বাবু, সম্পাদক হিরণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু ও সাধারণ সম্পাদক হয়েছেন মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ শহীদুল ইসলাম হিরণ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নির্বাচন শেষে নির্বাচন কমিশনার এটিএম রফিক উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

রাজবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৫-২৭) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সহ-সম্পাদক, অর্থ সম্পাদকসহ অন্যান্য পদে কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি পদে কাজী আব্দুল কুদ্দুস বাবু ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু মুসা বিশ্বাস পেয়েছেন ৬ ভোট।

অপরদিকে ৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ শহীদুল ইসলাম হিরণ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোশারফ হোসেন পেয়েছেন ৬ ভোট।

নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি খোন্দকার আব্দুল মতিন, এম মনিরুজ্জামান, মিসেস কামরুন্নাহার, সহ-সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, মো. সাজিদ হোসেন, অর্থ সম্পাদক মো. মতিউর রহমান, ক্রীড়া সাহিত্য সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা সম্পাদিকা মিসেস হাফিজা খাতুন, কার্য নির্বাহী সদস্য অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, এটিএম রফিক উদ্দিন, আবু মুসা বিশ্বাস, মোশারফ হোসেন, এম দেলোয়ার হোসেন, রিমন রহমান, নূরে আলম সিদ্দিকী হক।

নব-নির্বাচিত সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শহীদুল ইসলাম হিরণ প্রেসক্লাবের সব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সুষ্ঠু ভোটগ্রহণের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছেন। আগামীতে জেলার সব সাংবাদিকদের সঙ্গে নিয়ে চলতে চান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com