1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির

পার্বত্য চট্টগ্রামের কফি ও কাজুবাদাম বাংলাদেশের নির্ভরযোগ্য ব্র্যান্ডিং হিসেবে স্বীকৃতি পাবে- পার্বত্য উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামের কফি ও কাজুবাদাম বাংলাদেশের নির্ভরযোগ্য ব্র্যান্ডিং হিসেবে স্বীকৃতি পাবে বলে উল্লেখ করেছেন।

আজ (০৯ ফেব্রুয়ারি) রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের কৃষি খাতে কাজু বাদাম ও কফি বাংলাদেশের নির্ভরযোগ্য ব্র্যান্ডিং হিসাবে বাজারজাতকরণের পাশাপাশি এখানকার ফলমূল ও শাকসবজি ড্রাই মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে বাজারজাত করতে হবে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় হটিকালচার গড়ে তুলুন। উপদেষ্টা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঁশ এর চাষ বাড়াতে হবে। এছাড়া মানুষের আকর্ষণীয় পানীয় হিসাবে রোজেলা চা-এর ব্যবহারও বাড়াতে হবে।

পার্বত্য চট্টগ্রামের শিক্ষাকে আধুনিক ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা হবে। এজন্য বিজ্ঞান, গণিত, পদার্থবিদায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ দিতে হবে। উপদেষ্টা এ বিষয়ে সকলের এম্পাওয়ার্ড হওয়ার প্রয়োজন রয়েছে বলে মত প্রকাশ করেন।

এসময় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাংগামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (উপদেষ্টার সহকারী একান্ত সচিব) শুভাশিস চাকমা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com