1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা

দৈনিক জবাবদিহির বর্ষসেরা প্রতিনিধি হলেন ফেনীর সাংবাদিক হাসনাত তুহিন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ফেনী প্রতিনিধি, জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার, জীবনে ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ ও প্রচার, ৪ আগষ্ট সংবাদ সংগ্রহ কালে হামলার শিকার, ফেনী জেলায় নানামুখী সমাজ সেবামূলক কাজ করায় ফেনী জেলার কৃতি সন্তান, লেখক, কলামিস্ট, সমাজ সেবক, মানবিক সাংবাদিক আবুল হাসনাত তুহিন জবাবদিহি পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি হিসেবে প্রশংসা পত্র ও জবাবদিহি পত্রিকার অষ্টম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ফেলেন। প্রশংসা পত্র ও ক্রেস্ট তুলে দেন জবাবদিহি পত্রিকার সম্পাদক ও প্রকাশক আকতার হোসেন রিন্টু।

সাংবাদিক আবুল হাসনাত তুহিন সাবেক এশিয়া টিভির ফেনী জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন,বর্তমানে তিনি জাতীয় দৈনিক জবাবদিহি ও দৈনিক খোলাবাজার পেপারের ফেনী জেলার প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। এছাড়াও অনলাইন চ্যানেল, অনলাইন প্রোটাল CSTv News এর চেয়ারম্যান ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র ফেনী জেলার সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।

বর্ষসেরা সাংবাদিক হিসেবে পুরষ্কার পাওয়া নিয়ে সাংবাদিক আবুল হাসনাত তুহিন বলেন, জাতীয় দৈনিক জবাবদিহি পরিবারকে নিজের পরিবার মনে করে গত ৪ বছর কাজ করে আসছি বর্তমানেও নিষ্ঠার সাথে কাজ করে যাব।কাজের স্বীকৃতি অবশ্যই অনেক অনুপ্রেরণা যোগায় এবং এই স্বীকৃতি প্রদানের জন্য জবাবদিহি পরিবারের সকল কলাকৌশলীদের ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে আমার ওপরে যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে তা সঠিকভাবে পালন করতে চাই এবং সংবাদ সংগ্রহ ও প্রচারে সর্বস্তরের সকলের সহযোগিতা আশা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com