1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বিএনপির সভাপতি পদে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় হাতাহাতি ও সড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৭ বার দেখা হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল : গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির

সভাপতি পদে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় নেতাকর্মীদের মাঝে হাতাহাতি ও সড়ক অবরোধ করছে। এর ধারা বিবরনে উল্লেখ থাকে যে, সাদুল্লাপুর উপজেলার
ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি পদকে কেন্দ্র করে গত
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর উপজেলা শহরের চৌমাথা মোড়ে সড়ক অবরোধ করেন সভাপতি পদের প্রার্থী আমিনুর রহমান মিলনের পক্ষের নেতাকর্মীরা। এসময় তারা ফলাফল ঘোষণার দাবি জানিয়ে বিক্ষোভ করেন।

এক ঘন্টার বেশি সময় ধরে সড়কে বসে নেতাকর্মীরা অবস্থান করলেও থানা পুলিশকে নিরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে নেতাকর্মীরা ধাপেরহাটে ফিরে গেলে পরিস্থতি শান্ত হয়।

এরআগে, দিনভর অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি পদে দুই প্রার্থীই সমান ভোট পান। এতে ফলাফল ঘোষণায় বিপত্তি ঘটে। পরে জেলা ও উপজেলার নেতারা সাদুল্লাপুরে দলীয় কার্যালয়ে এসে আজ বুধবার যাচাই-বাছাই করে ফলাফল ঘোষণার সিদ্ধান্ত দেন।

এতে বিক্ষুদ্ধ হয়ে উঠেন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

দ্বিবার্ষীক কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ তিনটি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। কাউন্সিলে মোট ৪৫৯ জনের মধ্যে ৪৫৮ জন তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com