1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) উপ-পরিচালকের মতবিনিময়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সাংবাদিকদের সাথে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের উপ-পরিচালক (প্রশাসন) মিজানুর রহমান মতবিনিময় সভা করেছেন। ৩১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবদুন নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মনির হোসাইন, কোষাধ্যক্ষ জুনায়েদ আহম্মেদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মল্লিক, প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন ফাহিম, সদস্য মো. অহিদ মিয়া, ইব্রাহিম খলিল মঞ্জু, মো. মহসিন, আবদুল কাদের মিয়াজি, মো. আবুল বাসার, মো. সেলিম, মো. সাহাব উদ্দিন ও নুর আলম ছিদ্দিক রাজু।

এসময় হামদর্দের এ.ডি. মিজানুর রহমান বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে নিরলস পরিশ্রম করে সমাজকে আলোকিত করার যে মহান দায়িত্ব আপনারা পালন করছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ সবসময় সমাজ ও দেশের কল্যাণে কাজ করে এসেছে। আর এই পথচলায় আপনাদের ইতিবাচক সহযোগিতা একান্তভাবে কাম্য। সাংবাদিকদের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় পাশে থাকার আহ্বান জানান তিনি।

এর আগে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে ফুল দিয়ে অতিথিকে বরণ করেন সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com