1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত

দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ ড. রেদোয়ান আহমেদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ বার দেখা হয়েছে

দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধিঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন- ‘নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত নির্বাচন দেন। আর না হলে আপনাদের বিরুদ্ধেও গণতন্ত্রমনা মানুষ রাজপথে সংগ্রাম করতে বাধ্য হবে।’

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে মহারং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ড এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন- ‘রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ হলো নির্বাচন ব্যবস্থা সংস্কার করা। রাষ্ট্র সংস্কার এতো সহজ কাজ নয়। এটা ছয় মাস, এক বছরের বিষয় নয়। রাষ্ট্র সংস্কার চাইলেই দুই দিনে করা যায় না। ছয় মাসে মাত্র ৬টি কমিটি সংস্কারের প্রস্তাব দিতে পেরেছে, বাকীরা এখনো কোন প্রস্তাব উত্থাপন করতে পারেনি।’

এলডিপি মহাসচিব আরও বলেন- ‘রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। সারা দেশে এই নিয়ে ব্যাপক প্রচার প্রচারনা হয়েছে। এর আগে ২০১৫ সালে রাষ্ট্র সংস্কারের কাঠামো এনে বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি ঘোষণা করেছিলেন।’

কর্মী সমাবেশে ১নং ওয়ার্ড এলডিপি, গণতান্ত্রিক যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, কৃষকদল ও শ্রমিকদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে পৌর এলডিপি’র সাধারণ সম্পাদক মো. শাহ্ আলম এর সভাপতিত্বে এবং পৌর গণতান্ত্রিক কৃষকদল সভাপতি মো. সেলিম মিয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া। এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- এলডিপি নেতা হাজী মো. মোসলেহ্ উদ্দীন, পৌর গণতান্ত্রিক যুবদল সভাপতি মনিরুল ইসলাম মাস্টার।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজীব আহম্মেদ ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, এলডিপি নেতা হারুনুর রশিদ সরকার, আবদুস সামাদ কমিশনার, পৌর গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি, সহ-সভাপতি মো. সেলিমুজ্জামান, আবুল হাসেম, পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. মোবারক হোসেন মোবা, সাধারণ সম্পাদক মনির হোসেন সানু, গণতান্ত্রিক শ্রমিকদল নেতা আবদুল আলিম, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো. সাজ্জাদ হোসেন, ছাত্রনেতা তারিকুল ইসলাম বাবু, রাকিবুল ইসলাম সজল প্রমুখ। সমাবেশে এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com