1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ

নরসিংদীতে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে

 

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ নরসিংদীর রায়পুরা হতে দুটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ দু্ই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারী)দুপুরে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ।

এর আগে বৃহস্পতিবার রাতে রায়পুরা থানার পলাশতলী ইউনিয়নের আশারামপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- রায়পুরা থানার দক্ষিণ মির্জানগর এলাকার আবু সাত্তারের ছেলে মো: আকাশ (২৮) ও নরসিংদী সদর থানার বানিয়াছল এলাকার ফজলু মিয়ার ছেলে মো: রাসেল (৩০)।

পুলিশ জানায়, রায়পুরা থানার উপপরিদর্শক কাজী কামাল মিয়া সঙ্গীয় ফোর্স সহ রাত্রিকালীন দায়িত্ব পালনের সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, দুই যুবক অস্ত্রসহ সিএনজি অটোরিকশা যোগে নরসিংদী হতে রায়পুরার দিকে যাচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশের একটি দল আশারামপুর এলাকার সড়কে অবস্থায় নেয়। পুলিশ সিএনজি অটোরিকশাটিকে থামানোর জন্য সংকেত দিলে দুইজন অটোরিকশাটি থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় দুটি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দুটি মোবাইল ফোনসহ মো: আকাশ ও মো: রাসেলকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ বলেন, অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুইজনের মধ্যে রাসেলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ডাকাতির চেষ্টাসহ মোট ৯টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com