1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত

৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ: কৃতজ্ঞতায় আবদ্ধ নতুন নেতৃত্ব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে

মাদারগঞ্জ থেকে : ৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হাবিজুর রহমান। এ সুযোগ পেয়ে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দায়িত্ব গ্রহণের পর হাবিজুর রহমান জানান, এই পদ তাকে আরও দায়িত্বশীল হতে এবং ইউনিয়নের বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে অনুপ্রাণিত করবে।

তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদারগঞ্জ-মেলান্দহের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র মোস্তাফিজুর রহমান বাবুলের প্রতি, যিনি দীর্ঘ ২৪ বছর ধরে দলের বিভিন্ন দুঃসময়ে ছায়ার মতো পাশে ছিলেন। বারবার কারা নির্যাতনের শিকার হয়েও তিনি গণঅভ্যুত্থানসহ রাজপথের প্রতিটি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। হাবিজুর রহমান আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে মোস্তাফিজুর রহমান বাবুল সংসদ সদস্য হিসেবে নেতৃত্ব দেবেন।

হাবিজুর রহমান আরও কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদারগঞ্জের পরিচ্ছন্ন রাজনীতিবিদ অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের প্রতি। এছাড়া সাবেক সফল চেয়ারম্যান এবং কর্মীবান্ধব নেতা আব্দুল মান্নানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি উল্লেখ করেন, তার রাজনীতির পেছনে মান্নানের অসামান্য অবদান রয়েছে।

তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন দক্ষ কর্মী গড়ার কারিগর এবং দক্ষিণ মাদারগঞ্জের অহংকার মিজানুর রহমান রতনকে। রতনকে নিজের রাজনৈতিক জীবনের দীক্ষাগুরু আখ্যা দিয়ে তিনি বলেন, “রতন ভাই আমার রাজনীতির বটবৃক্ষ ছিলেন।”

এছাড়া তিনি জিয়াউর রহমান জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যিনি সবসময় তাকে সাহস ও পরামর্শ দিয়ে পাশে থেকেছেন। একইসঙ্গে ইউনিয়নের সফল সভাপতি ও সততার প্রতীক আলী আকবর মিলিটারীকেও তিনি ধন্যবাদ জানান।

হাবিজুর রহমান ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সুজাসহ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “তাদের আস্থা ও ভালোবাসা আমাকে নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।”

সবশেষে তিনি জানান, “সহযোগিতা, ঐক্য এবং নেতৃত্বের অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যাবো। ৬নং আদারভিটা ইউনিয়নের বিএনপিকে আরও শক্তিশালী করতে আমি সবার সহযোগিতা কামনা করছি।” প্রতিবেদক: কাজল ইব্রাহিম

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com