1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

ফ্যাসিস্টদের দোসর বাংলাদেশ প্রতিবন্ধী লীগের সেক্রেটারি ইউসুফকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী : নরসিংদীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বাংলাদেশ প্রতিবন্ধী লীগের সেক্রেটারি ইউসুফ হাসানকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২২ জানুয়ারি)দুপুরে মনোহরদী প্রতিবন্ধী সংস্থা ও প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে প্রতিষ্ঠানের মহাসচিব ইকবাল হোসেন বলেন, ২০০৯ সালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চুলা গ্রামে তোতামিয়া এই প্রতিষ্ঠানটি করেন। কিন্তু ২০১৩ সালের দিকে ইউসুফের দৃষ্টি পড়ে এই প্রতিষ্ঠানে। ইউসুফ নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করে বিভিন্ন জায়গা থেকে ফান্ড সংগ্রহ করে, এবং এই প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। শুধু তাই নয় প্রতিষ্ঠানের আয়ার সাথে অনৈতিক সম্পর্ক করে তাকে নিয়ে পালায়ন করে। পলায়ন করার সময় ১৭ লক্ষ টাকা এবং প্রতিষ্ঠানের বিভিন্ন আসবাবপত্র বিক্রি করে সমস্ত ফাইল,ডকুমেন্টস নিয়ে অজ্ঞাত স্থানে অবস্থান করছে আওয়ামী লীগের এই দোসর ইউসুফ হাসান। শুধু তাই নয় অজ্ঞাত স্থান থেকে মাঝেমধ্যে প্রতিষ্ঠানের নামে কুৎসা রটনা করে যাচ্ছে। কিছু হলুদ সাংবাদিক সেটা আবার প্রচার করছে। এই ইউসুফ হাসানের নামে নরসিংদী আদালতে অসংখ্য মামলা রয়েছে। তারমধ্যে চারটি মামলায় তার গ্রেফতারী পরোয়ানা থাকলেও এখনো তাকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

প্রতারক,অর্থলোভী,নারী লোভী এই ইউসুফ হাসানকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জোর দাবি শিক্ষক ও সচেতন মহলের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com