1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

রাঙামা‌টি‌তে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বার দেখা হয়েছে

রাঙাম‌া‌টি প্রতি‌নি‌ধি
রাঙামা‌টি সদ‌রে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শেষ হয়েছে। সদর উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে মেলায় কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। মেলায় ৩০টি স্টল ছিল। এবা‌রের প্রতিপাদ্য বিষয় ছিল “জ্ঞান বিজ্ঞা‌নে কর‌বো জয়, সেরা হ‌বো বিশ্বময়”।

বুধবার রাঙামা‌টি সদর উপ‌জেলা প্রশাসন হলরু‌মে দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে প্রধান অ‌তি‌থি ছি‌লেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসি‌টি ) নাসরীন সুলতানা।

প্রধান অ‌তি‌থির বত্ত‌ব্যে অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসি‌টি ) নাসরীন সুলতানা বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিজ্ঞানমনষ্ক হয়ে উঠতে হবে। দেশকে বিশ্বের সামনে উপস্থাপনার জন্য শিশু কিশোরদের বিজ্ঞান ও প্রযুক্তির দিকে নিজেদের মেধাকে বিকশিত করতে হবে।

এসময় অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার ( সদর সা‌র্কেল) মোঃ মাহমুদ খান, সদর উপ‌জেলা মাধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা তৌ‌হিদ তালুকদার, উপ‌জেলা ব্যান‌বেইস প্রোগ্রামার মোঃ সালাহ উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

মেলায় অংশ নেওয়া বি‌ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শনী করেন। অংশগ্রহণকারী জুনিয়র ও সিনিয়র গ্রুপের মাঝে স্টল, অ‌লি‌ম্পিয়াড ও কুইজের ওপর পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com