1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

ফরিদপুর জেলার ভাংগা থানা পুলিশের অভিযানে ১৫ (পনের) কেজি গাঁজা উদ্ধার, আটক- ০২ জন।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

এস এম শাহজাহান কবির জুয়েল ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাংগা থানা পুলিশের অভিযানে ভাংগা থানার মুনসুরাবাদ সাকিনস্থ মুনসরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তায় মাইক্রোবাসের ভিতর হইতে ১৫ (পনের) কেজি গাঁজাসহ আসামী ১। সামিরা শীতল তুবা (১৯), ২। মোসাঃ মারিয়া বেগম (২১)দ্বয়কে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২০/০১/২০২৫ইং তারিখ রাত অনুমান ১৯.০০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ ভাংগা থানা এর নেতৃত্বে ভাংগা থানা পুলিশের একটি চৌকস টিম এসআই(নিঃ)/মোঃ লোকমান হোসেন ও সঙ্গীয় অফিসার-ফোর্সসহ চেকপোষ্ট পরিচালনা কালীন সময়ে একটি মাইক্রোবাস সিগনাল দিলে মাইক্রোবাসটির ড্রাইভিং সিটে থাকা ব্যক্তি গাড়ি হইতে নামিয়া দৌড়ে পালাইয়া যায়। তখন গাড়ির সিটে বসে থাকা ০২(দুই) জন নারীকে পাইয়া তাদের জিজ্ঞাসাবাদ পূর্বক গাড়িটি তল্লাশী করিয়া ০২টি ট্রাভেল ব্যাগের মধ্যে খাকি স্কটটেপ দিয়া মোড়ানো ০৬(ছয়)টি গাঁজার পোটলা পাওয়া যায়। প্রতিটি পোটলায় ২.৫ কেজি করিয়া সর্বমোট ১৫(পনের) কেজি গাঁজা পাওয়া যায়। পরবর্তীতে নারী পুলিশ দ্বারা উক্ত আসামীদের বিধি মোতাবেক তল্লাশী করিয়া মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০৩(তিন) মোবাইল ফোন, প্রাপ্ত মাদকদ্রব্য ১৫(পনের) কেজি গাঁজা ও মাদক পরিবহনকাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
আটককৃত আসামী ০১। সামিরা শীতল তুবা(১৯), পিতা-শহিদুল ইসলাম লিটন, মাতা-মাহবুবা আক্তার, স্বামী-আসিব মল্লিক, সাং-পুটিয়াখালী, ইউপি-বিবিচিনি, থানা-বেতাগী, জেলা-বরগুনা।
০২। মোসাঃ মারিয়া বেগম(২১), পিতা-রুহুল আমিন হাওলাদার, মাতা-মোসাঃ রিনা বেগম, স্বামী-মোঃ সোহাগ, সাং-পশ্চিম রতনদী তালতলী, ইউপি-উলানিয়া, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী।
উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে ভাংগা থানার মামলা নম্বর ২৭/২৭ তারিখ:- ২০/০১/১৫, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনীর ১৯(খ)/৩৮/৪১ রুজু করা হয়।

[মিডিয়া এন্ড পিআর, জেলা পুলিশ, ফরিদপুর]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com