1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

সাবেক এমপি সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে ডেমরায় মহিলা দলের ঝাড়ু মিছিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরায় বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল ১০ টায় রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার চৌরাস্তা এলাকায় ঝাড়ু মিছিল করে ডেমরা থানা মহিলা দলের নেতাকর্মীরা।

ঝাড়ু মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি ও ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক নায়লা ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর হঠাৎ করে দলে সরব হয়েছেন সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ ও তার অনুগামী কয়েকজন। বিগত আন্দোলন সংগ্রামের ১৭ বছর রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন তিনি।

এখন সুসময় দেখে আবারও নেতাকর্মীদের কাঁধে চড়ে এমপি হওয়ার জন্য দিবাস্বপ্নে বিভোর হয়ে আছেন। তার এমপি হওয়ার স্বপ্ন, স্বপ্নই রয়ে যাবে। পূর্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার গুণ্ডাপাণ্ডারা আমাদের দলের নেতাকর্মীদের গুম-খুনের হুমকি দিতো, আর এখন হুমকি দেয় ‘দৌড় সালাউদ্দিন’।

তিনি বলেন, দ্রুত সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার না করলে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।

উল্লেখ্য, ১৮ জানুয়ারি এক সভায় প্রকাশ্যে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়লা ইসলামকে মেরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হুমকি দেয় সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ। এর প্রতিবাদে সালাউদ্দিনকে দল থেকে বহিষ্কারের দাবিতে আজ ঝাড়ু মিছিল করে মহিলা দলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com