1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি

রাজবাড়ী প্রেসক্লাবের সদস্য গ্রহন ও নির্বাচনের দাবীতে ডিসি’র নিকট স্বারকলিপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার দেখা হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ী প্রেসক্লাবের মেয়াদউত্তীর্ন অবৈধ কমিটি বাতিল, আগে নতুন সদস্য গ্রহন ও পরে নির্বাচনের দাবীতে ডিসি’র নিকট স্বারকলিপি প্রদান করেছে রাজবাড়ীতে তৃনমূল সাংবাদিক সমাজ । এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তূর্য ও হাসিবুল হাসান সহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত থেকে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের নিকট স্বারক লিপি তুলেদেন । জেলা প্রশাসক এ বিষয়ে অতি অল্প সময়ের মধ্যে ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন । ১৯শে জানুয়ারি (রোববার) দুপুরে স্বারকলিপি প্রদান করা হয় ।

স্বারকলিপিতে উল্লেখ করা হয় যে, দীর্ঘ ১৬ বছর রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট খান মোঃ জহুরুল হক রাজবাড়ী প্রসক্লাবের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের অধিবেশনে সফর সঙ্গী স্থানীয় দৈনিক মাতৃকন্ঠের সম্পাদক খোন্দকার আঃ মতিন সাধারণ সম্পাদক আওয়ামীলীগের নেতাকর্মীদের মেনেজ করে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে আজীবন সদস্য করে পকেট কমিটি পরিচালনা করে আসছে। কোন নির্বাচন ছাড়াই দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থেকে সরকারি সুজোগ সুবিধা ভোগ করেছে। তাদের ৮-১০ জন সদস্যদের মধ্যেই সরকারি অনুদান ভাগাভাগি করেছে, অন্যান্য সাংবাদিকরা বঞ্চিত হয়েছে।

৫ই আগস্ট সরকার পতনের পর ৬ ই আগস্ট বৈষম্য বিরোধী সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাব তালাবদ্ধ করা হলে ,সকলকে নিয়ে প্রেসক্লাব গঠন করা হবে বলে আশ্বাস দেন সাধারণ সম্পাদক খোন্দকার আঃ মতিন। কিন্তু গত ১৮ই জানুয়ারি রাজবাড়ী প্রেসক্লাবের কার্য্যনির্বাহী কমিটির মিটিং এর পর সিদ্ধান নেওয়া হয় আগে নির্বাচন এরপর কমিটি গঠন করে সদস্য নেওয়া হবে।

এ সিদ্ধান্তে বয়কট করে রাজবাড়ীতে তৃণমূলের বৈষম্য বিরোধী সাংবাদিকেরা রাজবাড়ী জেলা প্রশাসকের নিকট স্বারক লিপি দিয়েছেন । বর্তমান কমিটির অধীনে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না বলে দাবী জানান এবং আহ্বায়ক কমিটি করে সদস্য গ্রহন ও পরে নির্বাচনের দাবী জানান বৈষম্য বিরোধী সাংবাদিকেরা ।

এ সময় বিজয় টিভি’র প্রতিনিধি সাংবাদিক শেখ আলী আল মামুন, মোর্শেদ আলম মালেক, কবির হোসেন, বাবলু শেখ সহ জেলার ২০-২৫ জন সাংবাদিক জেলা প্রশাসকের সামনে দাবী আদায়ের জন্য সমবেত হন।

স্মারকলিপি গ্রহণের সময় জেলা প্রশাসক বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। এ নিয়ে রাজবাড়ীর সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com