1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব এ. এস. মোহাম্মদ সিংকাপনীর ইন্তেকাল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

লন্ডন থেকে সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসাইন :নিরবে চলে গেলেন বৃটেনে মুক্তিযুদ্ধের অন‍্যতম সংগঠক ,সাপ্তাহিক বাংলা পোষ্টের সাবেক ম‍্যানেজিং ডাইরেক্টর ও পিকাডেলী মসজিদের প্রতিষ্ঠাতা সেক্রেটারী আলহাজ্ব আবু সৈয়দ মোহাম্মদ সিংকাপনী ১৭ জানুয়ারী শুক্রবার ভোর ১টা ২০ মিনিটে লণ্ডনের হুইপস ক্রস হাসপাতালে ইন্তেকাল করেছেন ।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর ।তিনি দুই ভাই ,দুই ছেলে ,চার কন‍্যা ও অনেক নাতি নাতনী রেখে গেছেন ।তিনি ছিলেন ওলীয়ে কামেল হাফেজ মাওলানা আব্দুল কাদির চৌধুরী সিংকাপনী (রঃ) এর দ্বিতীয় ছেলে ।তিনি রেডব্রিজ কাউন্সিলের ওয়ানস্টেড লেইনে বসবাস করতেন ।মরহুমের গ্রামের বাড়ি ছিল-মৌলভীবাজার উপজেলার ঐতিহ‍্যবাহী সিংকাপন গ্রামে ।তিনি ১৯৫৯ সালে যুক্তরাজ‍্য আসেন ।ক‍্যাটারিং ও ট্রেভেলস ব‍্যবসার সাথে তিনি জড়িত ছিলেন ।
এখানে উল্লেখ্য -গত ৭ই জানুয়ারী মরহুমের স্ত্রী চৌধুরী ফাতেমা আফরোজা মোহাম্মদ লণ্ডনে ইন্তেকাল করেন ।

মরহুম আবু সৈয়দ মোহাম্মদ সিংকাপনী একজন দানশীল ব‍্যক্তিত্ব ছিলেন। ।তিনি মসজিদ ,মাদ্রাসা ,ঈদগাহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অকাতরে দান করে গেছেন ।গরীব দুঃখীদের বিভিন্নভাবে সাহায‍্য করেছেন ।তিনি জীবনে বহুবার হজ্ব ও ওমরাহ পালন করেন ।
তিনি ছিলেন সিংকাপনী মাওলানা ব্রাদার্স এণ্ড সন্স ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ,লণ্ডনের সহো এলাকার প্রাইমারী স্কুলের সাবেক স্কুল গভর্নর ও বাংলাদেশ ক‍্যাটারারস এসোসিয়েশনের সাবেক জয়েন্ট সেক্রেটারী ।তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন ।১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক মরহুম গৌছ খানের সাথে মিলে সভা সমাবেশ ,বিভিন্ন শহরে গমন ,জনমত গঠন ,চাঁদা সংগ্রহ প্রভৃতি কাজে অংশ নিয়েছেন ।
সিংকাপনী মাওলানা পরিবারের পক্ষ থেকে ছোট ভাই কে এম আবুতাহের চৌধুরী তাঁর রুহের মাগফিরাতের জন‍্য সকলের দোয়া কামনা করেছেন ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com