1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি

ঠাকুরগাঁওয়ে বিসিকের ৫ দিনের নারী শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৪৪ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব ২০২৫ এর এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর ৫ দিনের শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ । বিসিক জেলা কার্যালয়ে উপব্যবস্থাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে ৫ দিনের নারী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ৩য় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা ।

আয়োজকরা জানান, ০৫(পাঁচ) দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে সফল উদ্যোক্তার গুণাবলী, শিল্পনীতি, লাভজনক শিল্প বাছাই, প্রজেক্ট প্রোফাইল প্রণয়ন, পণ্য বিপণনসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে কলমে শিক্ষা দান করা হয়। তাদের মতে,
বিসিক শিল্প উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে আসছে। উদ্যোক্তাদের চাহিদা মাফিক প্রশিক্ষণ, শিল্প নিবন্ধন, ঋণ ব্যবস্থা, শিল্পপ্লট বরাদ্দ প্রদানসহ অন্যান্য সেবা প্রদান করা হয় উদ্যোক্তা সৃষ্টিতে ।
প্রধান অতিথি জেলা প্রশাসক, ঠাকুরগাঁও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠি নারী, তাদের ঘরে রেখে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং অন্যান্য নারীদেরকে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণার্থীদের আহবান জানান। সবশেষে তিনি প্রশিক্ষণে আসা প্রশিক্ষণার্থীদের হাতে তৈরি পণ্য নিয়ে আয়োজিত মিনি মার্কেট পরিদর্শন করেন।

জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com