1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভবিষ্যৎতে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আমিনুল হক। তিনি বলেন, প্রতিটি খেলাধুলায় বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়োগ দেয়া হবে।

আজ মঙ্গলবার সকালে মিরপুর সিটি ক্লাব মাঠে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪-২৫ ইং এর চুড়ান্ত পর্বের প্রস্ততি নিয়ে অবহিত করার সময়ে এমনটা বলেন তিনি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এই শীর্ষ নেতা এ সময় উল্লেখ করেন- জনগণের ভোটে তাদের দল ক্ষমতায় আসলে বেদখল হয়ে যাওয়া মাঠ দখলমুক্ত করা হবে। এছাড়া প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন লেভেলে খেলাধুলাকে ছড়িয়ে দেয়ার কথাও বলেন তিনি।

গত ১০ নভেম্বর থেকে দেশের দশ টি সাংগঠনিক বিভাগে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়। ১৫ জানুয়ারি থেকে ঢাকার দুই ভেন্যু সিটি ক্লাব এবং পুবের গাও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে হবে চুড়ান্ত পর্বের খেলা। আগামী ১৯ জানুয়ারী মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে দিবা রাত্রীর ফাইনালে মুখোমুখি হবে সেরা দুই দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল,টুর্নামেন্টের উপদেষ্টা মীর শাহ আলম,দপ্তর সম্পাদক ইবরাহিম খলিলসহ অন্যান্য ক্রীড়া সংগঠকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com